×

বিএনপি

নির্বাচনের আগের রাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ এএম

নির্বাচনের আগের রাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত


 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাত পোহালেই ভোট। ঠিক এমন সময় পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন— কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতাহার শিকদার এবং কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ মুন্সী ও সিনিয়র সহসভাপতি মো. আফজাল হোসেন সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন চেয়ে প্রচারে অংশ নিচ্ছেন।

পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

দলীয় নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন- দলীয় শৃঙ্খলা ভঙের কারণে দল থেকে প্রথম অব্যাহতি পরে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App