×

বিএনপি

কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

ছবি: সংগৃহীত

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শনিবার (১১ এপ্রিল) হট্টগোলের মুখে পড়েন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দলটি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানান, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রিজভী জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৭২টি। আর জমা পড়েছে ৩শ’টি।

তিনি আরও জানান, বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেবে দল।

রিজভী বলেন, যারা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং গুণী নারীকর্মী, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গুণী ও সংস্কৃতিকর্মীরাও মনোনয়ন নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App