×

বিএনপি

মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল, থাকবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল, থাকবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেছে দলটি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে শ্রমিক দলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান ।

নজরুল ইসলাম খান জানান, মে দিবসে বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল শ্রমজীবী সমবেত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবরুহুল কবির রিজভী বলেন, ‘বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে। অধিকারহারা মানুষ মহান মে দিবসে উদ্দীপ্ত হয়। আমরা আশা করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের পহেলা মে যে সমাবেশ, সেটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল নেতা কাজী আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য-সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App