×

বিএনপি

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:৩৩ পিএম

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ছবি: সংগৃহীত

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আমরা ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, আমাদের কর্মসূচি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবেন এবং ৩১ মে রোববার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা একদিন পরে এটা রেখেছি।

রিজভী বলেন, এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বরাবরের মতই ওইদিন অর্থাৎ ৩০ মে ভোর ৬টায় দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতারাসহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য-সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App