×

বিএনপি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৫৯ এএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ এবং কালো ব্যাজ ধারণ করা হচ্ছে।

আরো পড়ুন : ‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App