×

বিএনপি

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কোপাল দুর্বৃত্তরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কোপাল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা নুর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নুর ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বর্জ্য সংগ্রহের ঠিকাদারির কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন আরোহী ঘটনাস্থলে আসে। তারা চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে অতর্কিত কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নুর ইসলামকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আহত বিএনপি নেতার ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে নামেন ভাই। তখন তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও বাঁ হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় একজন বিএনপি নেতাকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ওসি স্যারেরা গেছেন। জানতে পেরেছি, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App