×

বিএনপি

মাদক পাচারের সময় গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

মাদক পাচারের সময় গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে প্রায় লক্ষ টাকার ইয়াবা পাচারের সময় জেলা গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।ওইদিন রাত ১১টায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার।

গ্রেপ্তারকৃতরা হলেন- গণ অধিকার পরিষদ জেলা কমিটির সহসভাপতি ও শহরের বিলাইছড়ি পাড়া এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) এবং অপরজন হলেন কুতুকছড়ি ইউনিয়নের বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরো কলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App