×

বিএনপি

ছাত্রদলের ‘নতুন কমিটি’ ভাইরাল, ভুয়া বললেন রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

ছাত্রদলের ‘নতুন কমিটি’ ভাইরাল, ভুয়া বললেন রিজভী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’র ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে এই ভুয়া বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়।

শুক্রবার (০৩ জুলাই) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, 'একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদলের একটি আংশিক কেন্দ্রীয় কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।'

ফেসবুকে ছড়ানো ওই ভুয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি গঠনের দাবি করা হয়েছিল।

এই ভুয়া ও বানোয়াট বিজ্ঞপ্তির বিষয়ে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App