×

বিএনপি

শামসুজ্জামান দুদু

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে

ছবি সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা থাকাটা স্বাভাবিক। তবে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা এবং জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। এর প্রভাব শুধু নেতাকর্মীদের নয়, তাদের পরিবারও বহন করেছে। অনেকেই প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ কারণে তাদের মধ্যে হতাশা ও অস্থিরতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে অন্যায়ের শিকার ব্যক্তিদের বিষয়ে বর্তমান সরকার সহানুভূতিশীল ভূমিকা পালন করছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি মহল ছোটখাটো ঘটনাকে বড় করে তুলে ধরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপির প্রবীণ তিন নেতার অবদানের কথা তুলে ধরে দুদু বলেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি

ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App