×

বিএনপি

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলের জয় উদযাপন করে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ব্রাজিলের একটি ফুটবল ম্যাচে জয় উদযাপনের সময় থ্রি-পিস পরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচেন খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি উপজেলা বিএনপির নজরে আসে।

এর পর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদ এবং ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের আদেশ কার্যকর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App