×

বিএনপি

সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ি-চাটখিল ফোরলেন সড়কের কাজ শেষ না হতেই সড়কের পাশের সরকারি জায়গা দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (২০ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক নোটিশে সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া এবং সোনাইমুড়ি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পুকে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার লিখিত জবাব নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে জেলা বিএনপির কাছে দাখিল করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে জানা যায়, গত ৯ জুলাই দিবাগত গভীর রাতে মনির হোসেন ভূঁইয়া ও আলমগীর হোসেন সিম্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর  নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রসহ সোনাইমুড়ি-চাটখিল-রামগঞ্জ সড়কের শিমুলিয়া কলেজ পুকুরপাড় থেকে কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট সরকারি জায়গা টিনের বেড়া দিয়ে দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর নামও উঠে আসে।

ঘটনার প্রতিবাদে ১১ জুলাই দুপুরে স্থানীয় বাসিন্দারা সোনাইমুড়ি-চাটখিল সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ১২ জুলাই বিকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ নোয়াখালীর যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত দুই বিএনপি নেতা’সহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জড়িত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় সোনাইমুড়িতে সরকারি জায়গা দখলের অভিযোগে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোন বিভেদ নেই

প্রধানমন্ত্রী দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোন বিভেদ নেই

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের

ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App