×

বিএনপি

বিএনপির হাইভোল্টেজ কাউন্সিল ডিসেম্বরে

মহাসচিবসহ একাধিক পদে আসছে পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

মহাসচিবসহ একাধিক পদে আসছে পরিবর্তন

ছবি : সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, চলতি বছরের ডিসেম্বরে সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। যদিও কাউন্সিলের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক পুনর্গঠনের কাজ জোরদার করা হচ্ছে। জেলা ও মহানগর কমিটিগুলো পুনর্গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের উদ্যোগও চলছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের দাবি, জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রগুলো আরও জানিয়েছে, কাউন্সিলকে সামনে রেখে মহাসচিব পদসহ কেন্দ্রীয় নেতৃত্বে কিছু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ এবং সম্পাদকমণ্ডলী ও নির্বাহী কমিটিতে রদবদল হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন: নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও ইসিকে দেওয়া চিঠিতে যা আছে

সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও জাতীয় কাউন্সিলের বিষয়টি আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে ওই বৈঠকে কাউন্সিলের তারিখ বা সাংগঠনিক পরিবর্তন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কাউন্সিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় কাউন্সিল দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এনে দেয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দলীয় কার্যক্রম নিয়মিত তদারকি করছেন এবং প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত দিচ্ছেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে ডিসেম্বরেই কাউন্সিল হবে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহৎ একটি দলের কাউন্সিল আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও কাউন্সিল আয়োজনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ডিসেম্বরে কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় নীতিনির্ধারণী সূত্রগুলোর মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি এবং সাংগঠনিক প্রস্তুতির অগ্রগতির ওপর ভিত্তি করে জাতীয় কাউন্সিলের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় বিরোধী দলে থাকার পর একটি বড় রাজনৈতিক দলের জন্য সাংগঠনিক পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দিক থেকে বিএনপির সম্ভাব্য সপ্তম জাতীয় কাউন্সিল ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন ও দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App