×

বিএনপি

নিলুফার মনি

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে চলমান আলোচনা ও সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে বিএনপি সংবিধান ও আইনের বাইরে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন, রাষ্ট্রপতি উনি উনার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা এটাই দেখলাম ওই চিঠিতে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে তিনি অসুস্থ ছিলেন। তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন, এটাও প্রমাণিত। অসুস্থতার কারণে একজন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেখানে গণতান্ত্রিকভাবে আমাদের কিছু বলার নেই।

তিনি আরও বলেন, বিএনপি সংবিধানের বাইরে, আইনের বাইরে কিছুই করবে না। যদি আইনের মধ্যে এমন কোনো কিছু থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আইন বুঝবে, বিচার বুঝবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না। তবে তিনি বিচারের রাজনীতি করেন। বিচারে যেটা হবে, সেটাই শিরোধার্য।

নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এই সংসদ সদস্য বলেন, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আইনত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত মাননীয় স্পিকার সর্বোচ্চ ৯০ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর মধ্যে আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। আমরা অপেক্ষা করি, দেখি কাকে দেওয়া হয়। অনেকের নামই শোনা যাচ্ছে। সম্ভাব্য নামগুলোর মধ্য থেকেই নিশ্চয়ই একজন হবেন। তিনি রাজনৈতিক ব্যক্তি হতে পারেন, আবার রাজনৈতিক পরিচয়ের বাইরেরও হতে পারেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মানে আগামী ৪ আগস্ট বিএনপির পক্ষ থেকে একটি বড় কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি শিগগিরই জুলাই মিউজিয়াম উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

এর আগে, বিএনপির শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি র‌্যালি শহরের গেটপাড় এলাকা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App