×

বিএনপি

মির্জা ফখরুল

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

ছবি : সংগৃহীত

বিরোধী দলের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতারা এখন যে ভাষায় কথা বলছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার সেই পরিবেশ তৈরির চেষ্টা করেছে এবং সে সময় জুলাই সনদও প্রণয়ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে বিএনপি নাকি জুলাই সনদ মানতে চায় না। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা। বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় আসেনি; জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন থেকে বিএনপি সরে যাচ্ছে এমন দাবি ভিত্তিহীন।

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যে তিনটির বিষয়ে বিএনপির আপত্তি ছিল না। তবে সংবিধান সংস্কার কমিশন গঠনের বিষয়টি কোনো রাজনৈতিক ঐকমত্য ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দলটি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, সরকারে আসার পর জুলাই ঘোষণার প্রতিটি বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং সেগুলো বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। এ লক্ষ্যে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’— এ ধরনের শব্দগত বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

বিরোধী দলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, যেকোনো মতপার্থক্য সংসদে আলোচনা করেই সমাধান করা উচিত। আলোচনা শেষে মতৈক্য না হলে বিরোধী দল সংসদ থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে বিরোধী নেতাদের বক্তব্যে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা অতীতে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল রয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সমালোচনা করার অধিকার রয়েছে। তবে সেই সমালোচনা সংসদের ভেতরে হলে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হয়। রাস্তায় আন্দোলনও গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা যেন সংঘাতের দিকে না গড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করছেন। সরকারকে সহযোগিতা না করে কেবল নেতিবাচক বক্তব্য দিলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশকে এগিয়ে নিতে সংঘাত নয়, সহযোগিতার পরিবেশ প্রয়োজন।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বর্তমানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই। এটিকে ইতিবাচক দিক উল্লেখ করে তিনি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, দেশের নানা সমস্যা সমাধানে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এগোতে হবে। মাত্র পাঁচ মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবার ও সন্তানদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, একজন বদলি

দায়িত্বে অবহেলা ও অনিয়ম দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, একজন বদলি

যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App