×

বিএনপি

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দেশে ফিরছেন। চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন মির্জা আব্বাস। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।

শায়রুল কবির খান আরও জানান, দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসন নিয়েছেন মির্জা আব্বাস। চিকিৎসা শেষে এখন তিনি দেশে ফেরার মতো সুস্থ রয়েছেন।

এর আগে গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।

অসুস্থতার কারণে চলমান সংসদের কোনো অধিবেশনে এখনো অংশ নিতে পারেননি ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App