×

বিএনপি

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ দেশের সব জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সারা দেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিট নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ঢাকার রমনা রেস্তোরাঁয় দলটি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এর আগে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) ও জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির যাত্রা শুরু হয়।

জিয়াউর রহমানের পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App