×

বিএনপি

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক পর্যায়ে রাষ্ট্রক্ষমতায় আসার পর তিনি রাষ্ট্র পরিচালনাকে বেসামরিক কাঠামোর দিকে নেওয়ার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন তিনি।

১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠন করা হয়। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করা হয়।

ওই দিন বিকেল ৫টায় ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে জিয়াউর রহমান প্রথমে ১৮ জনের নাম ঘোষণা করেন। পরে ৯ সেপ্টেম্বর ১৮ জনসহ মোট ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকেই বিএনপির প্রথম কমিটি হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিষ্ঠাকালীন বিএনপির অন্যতম বৈশিষ্ট্য ছিল বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের সমন্বয়। ডান, বাম ও মধ্যপন্থি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যক্তিত্ব এই দলে যুক্ত হন। ফলে প্রতিষ্ঠার সময় থেকেই বিএনপি একটি বিস্তৃত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে।

বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ভাষ্য অনুযায়ী, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, মশিয়ূর রহমান যাদু মিয়ার চীনপন্থি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ক্যাপ্টেন (অব.) এ এস এম আবদুল হালিম চৌধুরীর ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি), মওলানা মতিনের লেবার পার্টি, তফসিলি ফেডারেশন, জাগদল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা দলছুট ব্যক্তিদের সমন্বয়ে বিএনপির প্রাথমিক কাঠামো গড়ে ওঠে।

বিএনপির প্রথম কমিটিতে যারা ছিলেন

বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটিতে বিচারপতি আবদুস সাত্তার, মশিয়ূর রহমান যাদু মিয়া, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ, শাহ আজিজুর রহমান, ক্যাপ্টেন (অব.) এ এস এম আবদুল হালিম চৌধুরী, রসরাজ মণ্ডল, আবদুল মোমেন খান, জামাল উদ্দিন আহমদ, ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মির্জা গোলাম হাফিজ, ক্যাপ্টেন (অব.) নুরুল হক, এম সাইফুর রহমান, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, শামসুল হুদা চৌধুরী, এ জেড এম এনায়েতুল্লাহ খান মিন্টু, এস এ বারী এটি, ড. আমিনা রহমান, আবদুর রহমান, ডা. এম এ মতিন, আবদুল আলীম, ব্যারিস্টার আবুল হাসনাত, আনোয়ার হোসেন মঞ্জু, নূর মোহাম্মদ খান, আবদুল করিম, শামসুল বারী, মজিবুর রহমান, ডা. ফরিদুল হুদা, শেখ আলী আশরাফ, আবদুর রহমান বিশ্বাস, ব্যারিস্টার মুহাম্মদ আবদুল হক, এমরান আলী সরকার, দেওয়ান সিরাজুল হক, এমদাদুর রহমান, অ্যাডভোকেট আফসার উদ্দিন, কবির চৌধুরী, এম আর খান, ক্যাপ্টেন (অব.) সুজাত আলী, তুষার কান্তি বাড়ৈ, সুনীল কুমার গুপ্ত, রেজাউল বারী ডিনা, আনিসুর রহমান, আবুল কাসেম, মনসুর আলী সরকার, আবদুল হামিদ চৌধুরী, মনসুর আলী, শামসুল হক, সাংবাদিক খন্দকার আবদুল হামিদ, জুলমত আলী খান, এ এফ এম নাজমুল হুদা, কাজী মাহবুব আহমেদ, আবু সাঈদ খান, মোহাম্মদ ইসমাইল, সিরাজুল হক মন্টু, শাহ বদরুল হক, আবদুর রউফ, মির্জা মোরাদুজ্জামান, এ এম জহিরউদ্দিন খান, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী, শামসুল হুদা, সালেহ আহমেদ চৌধুরী, আফসার আহমেদ চৌধুরী, তরিকুল ইসলাম, আনোয়ারুল হক চৌধুরী, মইনউদ্দিন খান, এম এ সাত্তার, হাজী জালাল উদ্দিন, আহমেদ আলী মণ্ডল, শাহেদ আলী, আবদুল ওয়াদুদ, শাহ আবদুল হালিম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আতাউদ্দিন খান, আবদুর রাজ্জাক চৌধুরী ও আহমেদ আলী।

প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং বিরোধী দল হিসেবেও রাজনীতিতে সক্রিয় থেকেছে।

এদিকে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। রাজধানীতে আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। দুই দশক পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনায় থাকায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোজাফফরের ফোনে মিলল জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের ফোনে মিলল জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

বিএনপির প্রথম কমিটিতে ছিলেন যেসব নেতা

বাবার মৃত্যুই কি মেসির বিদায়ের কারণ, মিলল উত্তর

বাবার মৃত্যুই কি মেসির বিদায়ের কারণ, মিলল উত্তর

রংপুরে চার খুন: আসামিদের ফোনালাপে মিলল চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুন: আসামিদের ফোনালাপে মিলল চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App