×

বিএনপি

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে গৃহীত হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।

নতুন এই কমিটি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, সংসদে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App