সিফাত গ্রেপ্তার নিয়ে যা বললেন রাশেদ খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া সিফাত আব্দুল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, পুলিশ হেফাজতে থাকা ছেলেটি প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোন প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
রাশেদ খান লেখেন, কয়েকমাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে, কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে কটু মন্তব্য, সিফাত গ্রেপ্তারে পিনাকীর প্রতিক্রিয়া
পুলিশ হেফাজতে নেওয়া ওই যুবকের প্রসঙ্গে তিনি বলেন, যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সে মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোন প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে। সুতরাং এর প্রতিকার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।’
রাশেদ খান লিখেছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে, কারও বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য এভাবে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, ঐ ছেলেটিকে পুলিশ হেফাজতে না নিলে কি জনতার বিক্ষুদ্ধতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিলো না? বাংলাদেশ তো আমেরিকা ইউরোপ হয়ে যায় নি। আর আপনারাও পশ্চিমা মানুষ হয়ে যান নি। যেখানে সামাজিক সুস্থতার জন্য এসব সাইবার অপরাধ বন্ধের পক্ষে কথা বলা দরকার। সেখানে এগুলোকে কাউকে কাউকে উৎসাহ প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এমন অপরাধ বন্ধে করণীয় কি, সেটি তো বলতে পারছেন না।
তিরি আরো লিখেন, দেখেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার কি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি ও ৩৭ টি সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করে নাই? সেগুলো বাস্তবায়ন হয়ে গেলে কি এসব সংকট তৈরি হতো? অন্তরবর্তীকালীন সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যাতে মানুষ বলে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময় তো ভালো ছিলাম।
