×

বিএনপি

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে টানা তিন দিনে পৃথক তিনটি কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। ১ সেপ্টেম্বর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে, ২ সেপ্টেম্বর সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুনের নেতৃত্বে এবং ৫ সেপ্টেম্বর সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

একই দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পৃথক তিন কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর্মসূচিগুলো ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ শনিবার দুপুরে রোমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা চত্বরসংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ডের বটতলায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

 র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. জামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে এবং সহসভাপতি আসাদ উল্লাহ খান আজাদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।বক্তব্যে রোমান বলেন, ‘মানিকগঞ্জ ধানের শীষের এলাকা।’ আগামী দিনে ধানের শীষের রাজনীতিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ করে রোমান অভিযোগ করেন, বিপুল ভোটে নির্বাচিত হলেও তিনি প্রকৃত ধানের শীষের ভোট পাননি। এ সময় তিনি বিতর্কিত ভাষায় ‘চিটার ধানের ভোটে নির্বাচিত’ হওয়ার অভিযোগ করেন। নির্বাচনে জয়ী হয়ে বড় কিছু হয়ে গেছেন—এমন ধারণা ভুল মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনে ধানের শীষের ‘পরিচর্যা’ করতে হবে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নৌকা ও জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন রোমান। সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী তাঁর সঙ্গে নেই এবং তাদের অবমূল্যায়ন করা হয়েছে। তাঁর বাবা বিগত সময়েও একই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, চান্দহর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল লতিফ, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের নেত্রী  নিলুফার ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক মোল্লা, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি আয়োজনের কারণে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App