×

বিএনপি

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় স্লোগান বন্ধ করতে নেতাকর্মীদের ধমক দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সম্প্রতি হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠান চলাকালে একদল নেতাকর্মী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে প্রতিমন্ত্রী তাঁদের স্লোগান বন্ধ করতে বলেন। কিন্তু তাঁর নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন নেতাকর্মী স্লোগান অব্যাহত রাখেন।

এ সময় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা সাংবাদিকদের অনুষ্ঠান। এখানে কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না।’ প্রতিমন্ত্রীর বক্তব্যের পরও স্লোগান অব্যাহত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনা শুরু হয়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সাংবাদিকদের অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

ঘটনার পর সংশ্লিষ্ট নেতাকর্মীকে ডেকে নিয়ে তাঁর দেওয়া ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় ভবিষ্যতে সব অনুষ্ঠানে রাজনৈতিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসা ওই নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদের অনুসারী। এ বিষয়ে শহীদুল্লাহ কায়সার শহীদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীকে কিশোরগঞ্জের দায়িত্ব দিয়েছেন। অবশ্যই তিনি আমাদের অভিভাবক। এই অনুষ্ঠানে নেতাকর্মীদের স্লোগান দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এটি সাংবাদিকদের অনুষ্ঠান ছিল। এখানে নেতাকর্মীদের যাওয়া উচিত হয়নি।’

স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংবাদিকদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের জন্য আয়োজিত একটি বিশেষ আয়োজন। সেখানে রাজনৈতিক স্লোগান দেওয়া অনাকাঙ্ক্ষিত। তাঁদের দাবি, প্রতিমন্ত্রীর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল অনুষ্ঠানের পরিবেশ ও মর্যাদা রক্ষা করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

নকল সিগারেট উদ্ধার

নকল সিগারেট উদ্ধার

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App