×

বিএনপি

দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

ছবি : সংগৃহীত

দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে। এর ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করতে বলা হয়েছে।

এলাকাবাসীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, নবাবগঞ্জ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে। এ এলাকার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এর আগেও একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি জনপ্রিয়।

রিজভী বলেন, তিনি বহুবার এ এলাকায় এসেছেন। খন্দকার আবু আশফাক স্থানীয় মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের উপকারে কাজ করেন। এ কারণে আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এ দেশ সবার। প্রত্যেকে নিজ নিজ জীবনধারা অনুযায়ী ধর্ম পালন করবেন। কেউ কারও ধর্মকে ছোট করে দেখবেন না।

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার উন্নয়নে তিনি সবার পাশে থাকবেন। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App