×

বিএনপি

আমি টার্গেটের শিকার : ইশরাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম

আমি টার্গেটের শিকার : ইশরাক

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণায় তিনি জানান, তাকে টার্গেট করা হয়েছিল এবং দলকে বিব্রত করতে চান না বলেই পদ থেকে অব্যাহতি নেন। 

সোমবার (১৯ অক্টোবর)  দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের  ঘোষণা দেন তিনি।

এসময় ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’

গণমাধ্যমের সমালোচনা করে ইশরাক বলেন, দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং সেখানেই ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

মা ইলিশ সংরক্ষণে গিয়ে এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণে গিয়ে এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক

কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল

কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App