×

বলিউড

যে কারণে আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

যে কারণে আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান

শাহরুখ খান

দেশে চিকিৎসা সম্ভব না হওয়ায় আমেরিকার পথে উড়াল দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে চোখের সমস্যায় ভুগছিলেন মেগাস্টার। বর্তমানে সমস্যা আরও গভীর হয়েছে। তাই সময় নষ্ট না করে দেশ ছাড়ছেন তিনি।

চোখের জন্য মে মাসে ভারতের গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসা নেন শাহরুখ। সেখানে চোখের অস্ত্রোপচারও হয়। তবে পুরোপুরি চোখের সুরক্ষা নিশ্চিত হয়নি। তাই দেশের বাইরে যেতে হচ্ছে অভিনেতাকে।

আরো পড়ুন: মায়ের জন্য যা করলেন শাহরুখপুত্র আরিয়ান

চোখের অবস্থা হঠাৎই আরও খারাপ হলে সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে যান শাহরুখ। সেখানকার চিকিৎসকরা তাকে আমেরিকা যাওয়ার পরামর্শ দেন। এরপর দ্রুত সিদ্ধান্ত নেয় শাহরুখের পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশে সঠিক চিকিৎসা হয়নি শাহরুখের। তাই আমেরিকায় চিকিৎসা নিতে চলেছেন অভিনেতা। সেখানে আবারও চোখের অস্ত্রোপচার হতে পারে তার।

তবে ঠিক কী হয়েছে শাহরুখের চোখে; সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি, আমেরিকার কোন হাসপাতালে চিকিৎসা নিতে চলেছেন অভিনেতা।

আরো পড়ুন: বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কণ্ঠশিল্পী জুয়েল

প্রসঙ্গত, ২০২৩ সালে একের পর এক ব্লক বাস্টার সিনেমা দর্শকদের উপহার দেয়ার পর চলতি বছর রুপালি পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা মিলবে জনপ্রিয় এ সেলিব্রিটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App