×

বলিউড

রবীন্দ্রসংগীত বিতর্কে মুখ খুললেন ক্রুষ্ণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

রবীন্দ্রসংগীত বিতর্কে মুখ খুললেন ক্রুষ্ণা

অভিনেতা ক্রুষ্ণা অভিষেক। ছবি : সংগৃহীত

জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ ‘একলা চলো’র রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের বিরুদ্ধে। এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকদের সাতদিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কবি শ্রীজাত।

এই ইস্যুতে এবার মুখ খুললেন অভিনেতা ক্রুষ্ণা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়েছে, কাউকে আঘাত করতে চাননি অভিনেতা। বিনোদনই ছিল পারফরম্যান্সের উদ্দেশ্য। তার কথায় কেউ আঘাত পেলে তার জন্য দুঃখিত।

ক্রুষ্ণা অভিষেক বলেন, ‘আমরা বিনোদনের জন্য পারফর্ম করি। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না। কেউ যদি আমার আচরণে আঘাত পান, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। এ নিয়ে ক্রিয়েটিভ টিমের সঙ্গে কথা বলব। দেখা যাক, কী হয়।’

আরো পড়ুন : কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ শ্রীজাত ব্যানার্জি

শ্রীজাত পোস্টের মাধ্যমেই কপিল শর্মা শো-এ রবীন্দ্রসংগীত নিয়ে ব্যঙ্গের বিষয়টি এতটা প্রকাশ্যে এসেছে। দিন পাঁচেক আগে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বে দেখা যায়, অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন রয়েছেন। 

পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক উপস্থিত হন এবং কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়ে রবীন্দ্রনাথের ‘একলা চলো’ গানের কথা নিয়ে মশকরা শুরু করেন। কাজলকে প্রায় পরামর্শের সুরেই ক্রুষ্ণা বলেছিলেন, ‘একলা নয়, সবসময় কয়েকজনের সঙ্গেই চলতে হবে।’

সেইসঙ্গে তার শরীরী ভাষাও কুৎসিত ছিল বলে পোস্টে অভিযোগ করেন শ্রীজাত। কর্তৃপক্ষের কাছে তিনি সাতদিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন। অন্যথায় আইনি পদক্ষেপের কথাও বলেন। শ্রীজাতের সমর্থনে সুর চড়ান টলি ইন্ডাস্ট্রির পরিচালক-সহ বিশিষ্টরাও। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App