×

বলিউড

মেয়ের সম্পর্ক নিয়ে এবার মশকরা বাবা চাঙ্কির!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

মেয়ের সম্পর্ক নিয়ে এবার মশকরা বাবা চাঙ্কির!

অনন্যার পাণ্ডের প্রেম জীবন নিয়ে নিজেই ঠাট্টা করলেন বাবা চাঙ্কি পাণ্ডে। ছবি: সংগৃহীত

কয়েক মাস আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনন্যা পাণ্ডের। প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন তারা। যদিও বিচ্ছেদ নিয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি আদিত্য-অনন্যার তরফ থেকে। বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। যে প্রেমিকের শার্ট পরে ঘুরতেন, যার পদবি নামাঙ্কিত জামা পরতেন, তার চলে যাওয়াতে মনমরা হয়ে পড়েন অভিনেত্রী। 

যদিও সম্পর্কে থাকাকালীন একসঙ্গে একাধিক ব্র্যান্ডের জন্য র্যাম্পে হাটেন তারা। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপনে জুটি হিসাবে দেখা গিয়েছে তাদের। একটি চশমার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাদের। সেখানেই তাদের একত্রে চশমা বিজ্ঞাপনের ছবি দিয়ে একটি পেজে লেখা হয়, ‘বিজ্ঞাপনের চুক্তিও এই সম্পর্কের থেকে বেশি দিন টিকেছে।’

আরো পড়ুন: সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন প্রভাস

গত দু’বছরে দেশে-বিদেশে সব জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। কাপুর লেখা টি-শার্ট পরে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হঠাৎই যেন বদলে গেল তাদের সমীকরণ। প্রেম ভাঙার পর কিছু ইঙ্গিতপূর্ণ পোস্টও দেন অভিনেত্রী। খানিক তিক্ততার কথাও উগরে দেন সেই পোস্টে। যদিও কাকে নিয়ে সেই পোস্ট, তা খোলসা করেননি অভিনেত্রী। 

তার দিন কয়েকের মধ্যেই আদিত্যের সঙ্গে ফ্রেমবন্দি অনন্যার বাবা চাঙ্কি। বেশ খোশমেজাজেই দেখা গেল বাবা চাঙ্কি পাণ্ডেকে। একেবারে ‘কুল’ অবতারে তিনি ধরা দিয়েছেন আদিত্যের সঙ্গে। তাতে লাইক দেন অনন্যাও। এবার মেয়ে ও তার প্রেম জীবন নিয়ে যে রসিকতা চলছে নেটপাড়ায় তাতেই লাইক দিয়ে বসলেন চাঙ্কি। এমনিতেই রসিক মানুষ অনন্যার বাবা। তবে কি মেয়ের প্রেম ভেঙে যাওয়া নিয়ে হাসি-ঠাট্টা হওয়ায় নিজেও খানিক রসিকতা হিসাবে নিলেন? নাকি ভুলবশত লাইক দিয়ে ফেললেন চাঙ্কি! তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অবশ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App