×

বলিউড

আত্মহত্যার করতে চেয়েছিলেন এ আর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

আত্মহত্যার করতে চেয়েছিলেন এ আর রহমান

অস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্যে বিচ্ছেদের আজ ১০ দিন হলো। বিচ্ছেদের ঘোষণার পর থেকে এসব নিয়ে প্রতিদিনই সংবাদের শিরোনামে তিনি। এমন কঠিন সময়ের মধ্যেই গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন রহমান। সেখানে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, এক সময় মানসিক অবসাদের কারণে তার আত্মহত্যা করার কথাও মনে হয়েছিল।

আইএফএফআই এর মঞ্চে এ আর রহমান মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু কথা বলেন। সংগীত মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে, সেই বিষয়টি ছিল প্রধান বিষয়।

তিনি বলেন, যে সমস্ত মানুষকে অবসাদ ঘিরে ধরেছে, সংগীত তাদের সেরে ওঠার ওষুধ হিসেবে কাজ করে। কমবেশি আমাদের প্রায় সকলেরই মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে, অবসাদ রয়েছে। এর কারণ আমার মনে হয়- আমাদের মধ্যে একটা শূন্যতা আছে। আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন কোনো গল্পকথক কিংবা এমন কোনো কাজ যা মানুষকে আনন্দ দেয়। যেটা করতে গিয়ে তিনি নিজেই জানেন না যে অজান্তে সেটা ওষুধের মতো কাজ করছে। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয়। জীবনের পরিধি এর থেকেও বাইরে।

আরো পড়ুন : এ আর রহমানের সঙ্গে প্রেমের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন মোহিনী

ছোটবেলার প্রসঙ্গ টেনে এ আর রহমান বলেন, ছোটবেলায় আমারও আত্মহত্যা করার কথা মনে হয়েছিল। সুইসাইডাল ভাবনা-চিন্তা আসত মনে। তবে আমার মা একটা দারুণ উপদেশ দিয়েছিলেন। উনি বলতেন- “তুমি অন্যের জন্য বাঁচলে কখনো স্বার্থপর হবে না। বেঁচে থাকার অন্য অর্থ খুঁজে পাবে।” সেই কথাগুলো জীবনে মনে রেখে দিয়েছি।

শিল্পীর কথায় আধ্যাত্মিকতার ছোঁয়াও পাওয়া যায়। তিনি বলেন, এটা নিশ্চিত যে আমাদের সকলেরই একটা অন্ধকার অধ্যায় আছে। এই বিশাল পৃথিবীতে এটা ছোট্ট সফর মাত্র। আমরা জন্মেছি এবং আমরা চলেও যাব। আমরা কেউই এখানকার চিরস্থায়ী বাসিন্দা নই। আমরা কোথায় যাচ্ছি, কেউ জানি না। এটি প্রতিটি মানুষের নিজস্ব কল্পনাজগত এবং বিশ্বাসের ওপর নির্ভর করে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App