×

বলিউড

মোনালিসার কাছে হার মানলেন সারা আলি খান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ এএম

মোনালিসার কাছে হার মানলেন সারা আলি খান!

সামাজিক মাধ্যমে এখন শুধুই মোনালিসা! ছবি : সংগৃহীত

শ্যামলা রংয়ের কাজলটানা বাদামি চোখের ভাইরাল কন্যা মোনালিসা। ভারতে চলতি বছরের মহাকুম্ভ মেলার দৌলতে চলে আসলেন প্রচারের আলোয়। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন এই তরুণী।

সামাজিক মাধ্যমে এখন শুধুই মোনালিসা! এই খ্যাতির বিড়ম্বনায় মালা বিক্রি করতে না পেরে মেলা ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ইতোমধ্যে বলিউড থেকে প্রস্তাব পেয়েছেন এই ‘ভাইরাল গার্ল’ তকমা পাওয়া মোনালিসা। এছাড়াও শোনা গেছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। শুধু তাই নয়, তার সৌন্দর্যের কাছে নাকি হার মেনে যান সাইফ আলি খানের মেয়ে কন্যা সারা আলি খানও!

মোনালিসার শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দায় সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তার সৌন্দর্যের কাছে নাকি ফিকে পড়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

আরো পড়ুন : সাইফের ওপর হামলার সিসিটিভি ফুটেজের ব্যক্তি ভিন্ন: গ্রেপ্তার শরিফুলের বাবা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App