×

বলিউড

সারারাত ভিকিকে বেঁধে রেখেছিলেন পরিচালক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম

সারারাত ভিকিকে বেঁধে রেখেছিলেন পরিচালক!

ভিকি কৌশল। ছবি : সংগৃহীত

আসছে ভিকি কৌশল অভিনীত বলিউড ছবি ‘ছাবা’। সে ছবির ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা। কিন্তু এই সিনেমার পর্দার পেছনের কাহিনি ততটাও সুন্দর নয়! কারণ, ‘ছাবা’র শুটিং সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ছবির পরিচালক। এর ফলে ভুগতেও হয়েছিল নায়ককে। পিছিয়ে যায় শুটিংয়ের কাজও।

কিন্তু কেন এমনটি করা হয়েছে, তা জানিয়েছেন ছবির পরিচালক। আসলে যেকোনো চরিত্র আত্মস্থ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল। তাই তো ‘ছাবা’র সেটেও ঘটে এমনটাই! 

আরো পড়ুন : সাইফ কাণ্ডে নতুন তথ্য প্রকাশ করল মুম্বাই পুলিশ

পরিচালক লক্ষ্মণের কথায়, ‘সম্ভাজির ওপর মারাত্মক নির্যাতন হচ্ছে, এমন এক দৃশ্যের শুটিং ছিল। আর সেই দৃশ্যেই ভিকির চোখে-মুখে আর্তি, কষ্টের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সারারাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে।’ 

পরিচালক বলেন,‘পরদিন ভোরে যখন দড়ি খোলা হয়, দেখা যায় ভিকি কৌশলের দু হাত অবশ হয়ে পড়েছে। কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না। শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগে যে, আগামী এক-দেড় মাস শুটিং পিছিয়ে যায়।’

আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ছাবা’। তার প্রাক্কালেই শুটিংয়ের একথা ফাঁস করলেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। সেখানেই দেখা গেল সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাকে শত্রুদমন করতে দেখা গেল নায়ককে; যা দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App