×

বলিউড

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

রাশমিকা মান্দানা ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘স্পিরিট’ ছবিতে এই শর্ত মানতে নারাজ হওয়ায় ছবির পরিচালক বাদ দেন অভিনেত্রীকে। যদিও এ নিয়ে ইন্ডাস্ট্রিজুড়ে তোলপাড় কম হয়নি।

দীপিকা এরপর হাসিমুখেই সিদ্ধান্তটি গ্রহণ করেন। এতে বলিউডের অনেক তারকারা দীপিকার সঙ্গে একমত হন। তবে এর বিপরীত হতে দেখা গেল দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরং দীপিকাকে খোঁচা দিয়ে কথা বললেন নায়িকা। তার দাবি, আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করা যায়।

আরো পড়ুন : এক ছক্কায় আমিরের বিয়ের দিন ‘বরবাদ’ করেন পাকিস্তানি ক্রিকেটার!

রাশমিকা বলেন, ‘গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। ছবিতে সই করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।’

রাশমিকা বলেন, ‘আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মান আটঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাও করেছি; মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App