×

বলিউড

‘রাগিনী এমএমএস থ্রি’-তে প্রধান ভূমিকায় তামান্না ভাটিয়া, থাকছে চমক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:৩২ এএম

‘রাগিনী এমএমএস থ্রি’-তে প্রধান ভূমিকায় তামান্না ভাটিয়া, থাকছে চমক!

তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। যার দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রী সানি লিওন ছিলেন প্রধান আকর্ষণ। আর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি-‘রাগিনী এমএমএস থ্রি’। এবার মূখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির নির্মাতা একতা কাপুর ইতোমধ্যেই নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

এর আগে ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি। ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় রাগিনী এমএমএস রিটার্নস। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

আরো পড়ুন : যে কারণে রেগে যান জয়া বচ্চন, জানালেন অভিষেক-শ্বেতা

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে ছবিতে এবারও থাকবে জমজমাট গান, যা দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App