×

বলিউড

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিল হৃতিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিল হৃতিক

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও তার মা পিঙ্কি রোশনের সম্পর্কের পরতে পরতে মিশে আছে এক গভীর মায়া। তাদের এই আত্মিক বন্ধন যেন পাহাড়সম আবেগ আর একরাশ স্নিগ্ধতার প্রতিচ্ছবি। কখনো সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি বিনম্র শ্রদ্ধা, আবার কখনো ঘরোয়া আড্ডার মধুরতায় ফুটে ওঠে মা-ছেলের এই অনবদ্য ভালোবাসা।

হৃতিক তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই অনুদারতা করেন না। তাই এবার মায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে তিনি বেছে নিলেন একদম অন্যরকম এক পথ। সম্প্রতি পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে রোমাঞ্চকর জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন তিনি এই অভিনেতা। 

মায়ের ভাষ্যমতে, এটিই ছিল তার জীবনের এক অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের বিশেষ ঐ মুহূর্তের একটি ছবি পিঙ্কি রোশন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। 

ছবিতে দেখা যায়,  সমুদ্রের মধ্যে জেট স্কি চালকের আসনে হৃতিক, আর পেছনে বসে শক্ত করে ছেলেকে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি। উত্তাল ঢেউয়ের মাঝে মা-ছেলের রোমাঞ্চকর সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। 

নেটিজেনরা হৃতিকের এই আদুরে উপহারের প্রশংসা করছেন। মায়ের প্রতি হৃতিকের এমন নিখাদ ভালোবাসা আর জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজ ভক্তদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App