×

বলিউড

মধ্যপ্রাচ্যের সংঘাতে মানসিকভাবে ব্যথিত: নোরা ফাতেহি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

মধ্যপ্রাচ্যের সংঘাতে মানসিকভাবে ব্যথিত: নোরা ফাতেহি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত বলে  তিনি মনে করছেন।

স্যোশাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। সেখানকার সাম্প্রতিক চিত্রগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক। 

ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে।

অভিনেত্রী বলেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এটাই চাই। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।

নোরা আরও উল্লেখ করেন, বিশ্ব হয়তো বর্তমানে বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে।

কাজের ক্ষেত্রে বর্তমানে নোরা বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App