×

বলিউড

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খান ও প্রীতি জিনতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১২ বছর আগের একটি পুরোনো টুইটের জবাব দিয়ে আবারো আলোচনায় এসেছেন বলিউডের এই জনপ্রিয় দুই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার শুরু ২০১৪ সালে। তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে সালমান খান মজার ছলে সামাজিক মাধ্যমে প্রশ্ন করেছিলেন, প্রীতির দল জিতেছে? 

সেই সময় মাঠে মুখোমুখি ছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার দলকে ঘিরে সালমানের সেই ছোট্ট পোস্ট পরে ভক্তদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

চলতি মৌসুমে পাঞ্জাব কিংস দুর্দান্ত ছন্দে রয়েছে। পাঁচ ম্যাচে অপরাজিত থেকে দলটি ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। গত ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারায় তারা।

দলের এই জয়ের পর সালমান নিজেই ১২ বছর আগের সেই পোস্ট আবার সামনে আনেন। এবার আর দেরি করেননি প্রীতি জিনতা। তিনি হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি পোস্ট করে তিনবার ‘হ্যাঁ’ লিখে জবাব দেন।

এক দশক আগের মজার সেই প্রশ্নের এমন উত্তর দেখে ভক্তরাও বেশ আনন্দিত। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, পুরোনো বন্ধুত্বের উষ্ণতা এখনো অটুট রয়েছে।

সালমান খান ও প্রীতি জিনতা একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তাই তাদের এই মজার কথোপকথন নতুন করে ভক্তদের পুরানো স্মৃতিচারণে ভাসিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App