×

বলিউড

অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে অনলাইনে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ায় সেই যুবককে গেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ।

গত অক্টোবর মাসে অনলাইন গেমিং চলাকালীন এই ঘটনা ঘটে। মেয়ের সঙ্গে ঘটা এই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে অক্ষয় কুমার নিজেই সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনে গেম খেলার সময় সেই অভিযুক্ত ব্যক্তি অক্ষয় কন্যা নিতারার অবস্থান এবং লিঙ্গ পরিচয় জানতে চায়। সে নিজেকে মুম্বাইয়ের বাসিন্দা পরিচয় দিলে অভিযুক্ত যুবক তার কাছে আপত্তিকর ও নগ্ন ছবি দাবি করে।

বিষয়টি ঘটার পরপরই খেলা বন্ধ করে দেয় অক্ষয়ের কন্যা, এরপর তার মা টুইঙ্কেল খান্নাকে সব জানায়। পরবর্তীতে অক্ষয় কুমার আইনি পদক্ষেপ নেন।

মহারাষ্ট্র সাইবারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল যশস্বী যাদব এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও সেই যুবকের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App