×

বলিউড

১১ বছর পর ফিরছে সালমান-কারিনা জুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫২ এএম

১১ বছর পর ফিরছে সালমান-কারিনা জুটি

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রথমবারের মতো পর্দায় সুপারহিরো চরিত্রে হাজির হতে যাচ্ছেন। নির্মাতা জুটি রাজ ও ডিকে এর পরিচালনায় নির্মিতব্য এই বিগ বাজেট সিনেমাটি নিয়ে বলিউডে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করতে পারেন কারিনা কাপুর। খবর হিন্দুস্তান টাইমসের।

সব কিছু ঠিক থাকলে, এটি হবে সালমান ও কারিনার একসঙ্গে কাজ করা পঞ্চম সিনেমা। এর আগে তারা বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, কিউ কি... এবং ম্যায় অর মিসেস খন্না ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

এছাড়া সালমানের দাবাং ২ ছবির জনপ্রিয় আইটেম গান ফেভিকল সে-তেও পারফর্ম করেছিলেন কারিনা।

আরো পড়ুন : ব্লকবাস্টার তারকা থেকে বিজয়ের রাজনীতিতে উত্থান যেভাবে

সূত্র জানায়, এই সুপারহিরো প্রজেক্টের প্রধান নারী চরিত্রের জন্য নির্মাতারা কারিনা কাপুরের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে চরিত্রটি নিয়ে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

জানা গেছে, সালমান খান নিজেও ব্যক্তিগতভাবে কারিনার সঙ্গে কথা বলেছেন, যা এই প্রজেক্টকে আরো এগিয়ে নিয়েছে।

এদিকে সুপারহিরো ছবির পাশাপাশি সালমানের আরো কয়েকটি বড় বাজেটের সিনেমা পাইপলাইনে রয়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে ‘মাতৃভূমি’ নামের একটি প্রজেক্ট। এছাড়া দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে নতুন একটি সিনেমার কাজও শুরু করেছেন তিনি।

অন্যদিকে কারিনা কাপুরকে আগামীতে নির্মাতা মেঘনা গুলজার-এর ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার দায়রা-তে দেখা যাবে। সেখানে তিনি অভিনয় করবেন পৃথ্বীরাজ সুকুমারন এর সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App