×

বলিউড

মাতৃত্বের মানসিক লড়াই নিয়ে মুখ খুললেন কিয়ারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:১৬ পিএম

মাতৃত্বের মানসিক লড়াই নিয়ে মুখ খুললেন কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

সম্প্রতি মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন ও ব্যক্তিগত লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গত বছরের ১৫ জুলাই অভিনেত্রী ও তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সারায়াহ। দেখতে দেখতে প্রায় ১০ মাস হতে চলেছে তাদের সন্তানের বয়স। প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে বলে জানান কিয়ারা। একই সঙ্গে নতুন সিনেমা মুক্তির অপেক্ষাতেও সময় কাটছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব-পরবর্তী মানসিক চাপ নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি।

কিয়ারা বলেন, মা হওয়ার পর একজন নারীর পরিচয় পুরোপুরি বদলে যায়। এটি যেন একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ করার মতো অভিজ্ঞতা। অভিনেত্রীর মতে, মা হওয়ার পর নারীদের মানসিক অবস্থা নিয়ে এখনও খুব বেশি আলোচনা হয় না। অথচ এই বিষয়টি নিয়ে আরো বেশি খোলামেলা কথা বলা প্রয়োজন।

অভিনেত্রী বলেন, সেই সময় নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। আমার নিজের ক্ষেত্রেই প্রায় ছয় মাস সময় লেগেছে এটা বুঝতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।

আরো পড়ুন : দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন সোনম

কিয়ারা জানান, জীবনের বেশিরভাগ সময় তিনি অন্যদের কথা ভেবেছেন। কিন্তু সন্তান জন্মের পর প্রথমবার নিজের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা বুঝতে শিখেছেন। তিনি বলেন, আমার ৩৪ বছরের জীবনে এখন এসে শিখছি, কীভাবে কোনও সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটাও এখন বুঝতে পারছি।

তিনি আরো বলেন, অনেক সময় মানুষ নিজের প্রতিটি কাজ নিয়েই অযথা সমালোচনা করে। তবে গত কয়েক মাসে তিনি ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে শিখেছেন।

মা হওয়ার পর কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। এই ছবিতে তাকে দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশ এর বিপরীতে। ছবিতে আরো অভিনয় করেছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং নয়নতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণ যেন পুলিশকে আশ্রয়স্থল মনে করতে পারে’

‘জনগণ যেন পুলিশকে আশ্রয়স্থল মনে করতে পারে’

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App