×

বলিউড

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ম্যাজিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৫৫ এএম

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ম্যাজিক

ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব মানেই আলো, গ্ল্যামার আর ফ্যাশনের এক অনন্য মঞ্চ। আর এই মঞ্চে বছরের পর বছর ধরে যিনি ভারতীয় সৌন্দর্য, আভিজাত্য ও ফ্যাশনের প্রতীক হয়ে উঠেছেন, তিনি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই প্রতি বছর কানের লালগালিচায় তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয় বাড়তি উন্মাদনা। ফ্যাশন সমালোচক থেকে শুরু করে ভক্ত—সবার চোখ থাকে তাঁর নতুন লুক, স্টাইলিং আর উপস্থিতির দিকে।


তবে এবার কানের শুরুতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এবার কানে দেখা যাবে না বলিউডের এই গ্লোবাল আইকনকে? সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লালগালিচায় হাজির হন তিনি, আর উপস্থিত হয়েই যেন আবারও প্রমাণ করলেন—কানের আসল রানি এখনও তিনিই।


এবারের কানে ঐশ্বরিয়ার অন্যতম আলোচিত লুক ছিল সাদা প্যান্টস্যুট। ডিজাইনার চেনি চ্যান ক্যুচারের তৈরি পোশাকটিতে ছিল রুপোলি সূক্ষ্ম কাজ এবং কাঁধ ও কনুইজুড়ে বিশাল পালকের নকশা, যা পুরো লুকটিকে দিয়েছিল রাজকীয় আবহ। টং করা চুল, স্মোকি আই মেকআপ এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি যেন লালগালিচায় আলাদা এক দীপ্তি ছড়িয়ে দেন। স্টাইলিং করেছিলেন মোহিত রাই।


এর আগে তাঁকে দেখা যায় সোফি ক্যুচারের ডিজাইন করা পাউডার পিঙ্ক রঙের এক গাউনে। শিফন কেপ ও ফুলেল নকশায় সাজানো পোশাকটি ছিল কোমল অথচ গ্ল্যামারাস। আন্তর্জাতিক ফ্যাশনমঞ্চে তাঁর এই উপস্থিতি আবারও প্রমাণ করে, সময়ের সঙ্গে সঙ্গে ঐশ্বরিয়ার ফ্যাশন সেন্স আরো পরিণত ও পরিশীলিত হয়েছে।

এদিন তাঁর পাশে ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন। লাল গাউনে আরাধ্যার সরল ও ছিমছাম উপস্থিতিও নজর কাড়ে সবার।


তবে কানে ঐশ্বরিয়ার প্রথম উপস্থিতিই ছিল সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ডিজাইনার অমিত আগারওয়ালের তৈরি নীল গাউনে তিনি যেন এক মহাজাগতিক সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছিলেন। ‘ক্রিস্টাল ভেইন’ এমব্রয়ডারিতে তৈরি সেই পোশাকে বসানো ছিল হাজার হাজার ক্রিস্টাল, যা আলোয় তৈরি করছিল ভিন্ন এক দীপ্তি। জানা যায়, পোশাকটি তৈরিতে সময় লেগেছিল ১৫০০ ঘণ্টারও বেশি।


মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ঐশ্বরিয়া ১৯৯৪ সালে জিতে নেন ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব। এরপর মণি রত্নমের ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। পরে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘মহব্বতে’, ‘যোধা আকবর’ ও ‘গুজারিশ’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে।


২০০২ সালে দেবদাস সিনেমার প্রিমিয়ারে প্রথমবার কানের লালগালিচায় হাঁটেন ঐশ্বরিয়া। সেই শুরু থেকে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ফ্যাশনের বৈশ্বিক প্রতিনিধি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজও কানের লালগালিচায় তাঁর প্রতিটি উপস্থিতি যেন নতুন করে লিখে যায় গ্ল্যামার, সৌন্দর্য আর আভিজাত্যের ইতিহাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App