×

বলিউড

নতুন আইনি জটিলতায় জ্যাকুলিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:০৩ এএম

নতুন আইনি জটিলতায় জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় এবার দিল্লির এক আদালত জানিয়ে দিয়েছেন, এই মামলায় জ্যাকুলিনকে শুধু একজন প্রতারণার শিকার বা নির্দোষ ভাবার কোনো সুযোগ নেই বরং তাকে এই অপরাধের অন্যতম অভিযুক্ত হিসেবেই দেখা উচিত।

সম্প্রতি দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানি চলাকালে বিচারক এমন কঠোর পর্যবেক্ষণ দেন। আদালতের বক্তব্য, অন্যতম মূল হোতা ও কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ ও নথিপত্রে অর্থপাচার প্রক্রিয়ার একাধিক ঘটনায় জ্যাকুলিনের সক্রিয় ভূমিকা ও সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে।

তদন্তকারীদের সূত্র ধরে আদালত আরো জানান, সুকেশ যে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সে বিষয়ে জ্যাকুলিন সম্পূর্ণ অজ্ঞ ছিলেন—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। আদালতের মতে, সবকিছু জানার পরও তিনি সুকেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

এমনকি সুকেশের বিতর্কিত কর্মকাণ্ড ও অপরাধের তথ্য প্রকাশ্যে আসার পরও তাদের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আগের দাবির সঙ্গেও আদালতের পর্যবেক্ষণের মিল পাওয়া গেছে।

আরো পড়ুন : ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ইডির দাবি, জ্যাকুলিন পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন এবং সুকেশের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ থেকে সরাসরি আর্থিক সুবিধা নিয়েছেন। ফলে আইন অনুযায়ী তিনি এই মামলার অন্যতম প্রধান সুবিধাভোগী।

এর আগে গত এপ্রিল মাসে এই আইনি জটিলতা থেকে মুক্তি পেতে জ্যাকুলিন আদালতের কাছে একটি আবেদন করেন। সেখানে তিনি নিজেকে সরকারি সাক্ষী করার অনুরোধ জানিয়ে তদন্তে পূর্ণ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। তবে শুরু থেকেই ইডি তার এই আবেদনের তীব্র বিরোধিতা করে আসছে।

কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, জ্যাকুলিন নিজেকে যতটা নির্দোষ বলে দাবি করছেন, মামলার নথিপত্র ও প্রমাণ ততটাই ভিন্ন চিত্র তুলে ধরছে। আদালতের সর্বশেষ পর্যবেক্ষণে ইডির সেই দাবিই যেন আরো একবার জোরালো ভিত্তি পেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

সন্তানরা যুগ্মসচিব-বুয়েটের শিক্ষক, তবুও পরিত্যক্ত ঘরে একা মরতে হলো বৃদ্ধ মাকে

সন্তানরা যুগ্মসচিব-বুয়েটের শিক্ষক, তবুও পরিত্যক্ত ঘরে একা মরতে হলো বৃদ্ধ মাকে

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যেতে চান চট্টগ্রামের মেয়র, প্রধানমন্ত্রীর ‘না’

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যেতে চান চট্টগ্রামের মেয়র, প্রধানমন্ত্রীর ‘না’

স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ সেদিন পালিয়ে গিয়েছিল: মঈন খান

স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ সেদিন পালিয়ে গিয়েছিল: মঈন খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App