×

বলিউড

যে কারণে মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

যে কারণে মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার সিনেমা

ছবি : সংগৃহীত

শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমার নাম নিয়েই আপত্তি তুলেছেন রাজনৈতিক নেতা ও শিল্পীর পরিবারের সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক দর্শকদের প্রশংসা কুড়ালেও মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং বিথাবাই নারায়ণগাঁওকরের পরিবার সিনেমাটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছে।

এনসিপির মহারাষ্ট্র শাখার চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিলের দাবি, বিথাবাই নারায়ণগাঁওকর শুধু একজন শিল্পী নন, তিনি মহারাষ্ট্রের লোকসংস্কৃতি, বিশেষ করে তামাশা ও লাবণী শিল্পের অন্যতম পথিকৃৎ। তাই তার জীবনভিত্তিক সিনেমার নামও তার নাম অনুসারেই হওয়া উচিত। তাদের মতে, ‘ঈথা’ নামটি তার অবদান ও মর্যাদাকে যথাযথভাবে উপস্থাপন করে না।

এই দাবির সঙ্গে একমত হয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ নারায়ণগাঁওকর ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। তাদের বক্তব্য, সিনেমাটির নাম ‘বিথাবাই’ রাখাই হবে তার প্রতি প্রকৃত সম্মান।

বিথাবাই নারায়ণগাঁওকর ভারতীয় লোকশিল্পে অসামান্য অবদানের জন্য ১৯৫৭ ও ১৯৯০ সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। জীবনের শেষদিকে আর্থিক সংকটে পড়লেও তিনি শিল্পচর্চা থেকে সরে আসেননি। লাবণী ও তামাশা শিল্পে তার অবদান আজও স্মরণীয়।

চলচ্চিত্রটির টিজারে বিথাবাইয়ের জীবনের একটি বহুল আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, গর্ভবতী অবস্থায় মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তার প্রসববেদনা শুরু হয়। পরে সন্তান জন্ম দেওয়ার পর তিনি আবার মঞ্চে ফিরে নাচ সম্পন্ন করেন।

তবে সংশ্লিষ্টদের দাবি, বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন ছিল। সে সময় দর্শকেরাই অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন। নির্মাতাদের ভাষ্য, দৃশ্যটির মাধ্যমে তারা মূলত বিথাবাইয়ের মানসিক দৃঢ়তা এবং শিল্পের প্রতি তার অসীম নিবেদন তুলে ধরতে চেয়েছেন।

চলচ্চিত্রটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে টিজারে শ্রদ্ধার লাবণী নৃত্যশিল্পীর রূপ দর্শকদের প্রশংসা পেয়েছে। অনেকের মতে, এটি তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে।

তবে সিনেমার নাম নিয়ে চলমান বিতর্কের বিষয়ে এখনো পরিচালক লক্ষ্মণ উতেকর কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে মুক্তির আগে নাম পরিবর্তন হবে কি না, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App