×

বলিউড

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে এই শতকের শুরুর দশকেই দর্শকদের মন জয় করেছিলেন সেলিনা জেটলি। বলিউডে তখন তার তুমুল ব্যস্ততা, একের পর এক সিনেমার প্রস্তাব। কিন্তু ক্যারিয়ারের সেই জমকালো অধ্যায়ের পর হঠাৎই আড়ালে চলে যান তিনি। ফলস্বরূপ, গত দেড় দশক ধরে বড় পর্দায় দেখা মেলেনি এই জনপ্রিয় অভিনেত্রীর।

দেড় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন সেলিনা। নির্মাতা রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'সিস্টার নিবেদিতা'-তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। বিখ্যাত ব্যক্তিত্ব ভগিনী নিবেদিতার জীবনীর ওপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে এই বায়োপিক।

আয়ারল্যান্ডে জন্ম নেওয়া মার্গারেট নোবেলের সঙ্গে ১৮৯৫ সালে লন্ডনে প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দের। পরবর্তীতে তিনি ভারতে এসে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন এবং ১৮৯৮ সালে স্বামীজি তাকে ‘নিবেদিতা’ নাম দেন। সমাজসেবার পাশাপাশি ভারতে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

সেলিনা জানান, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় তার কাছে নিছক কোনও কাজ নয়, বরং একটি ‘কলিং’ বা আহ্বান। এই চরিত্রটিকে অভিনেত্রী তার কর্মজীবনের অন্যতম অর্থবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, ‘রামের মতো একজন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অন্য যে কোনও অভিনয় অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার মতো বড় মাপের পরিচালকদের সঙ্গে কাজ করলে শুধু একটি চরিত্রে অভিনয়ই নয়, বরং সেই সময়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়া যায়।’  

সেলিনা জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার কথা জানেন তিনি। বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা প্রায়ই রায় ভিলায় থামতেন, যেখানে সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে, একদিন, আমিই তার চরিত্রে অভিনয় করব।’

ছবিটিতে সেলিনার সঙ্গে আর কারা অভিনয় করছেন, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আড়াল রাখা হয়েছে ছবির মুক্তির তথ্যও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App