×

বলিউড

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম সপ্তাহ শেষে প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’। আলিয়া ভাট ও শর্বারী ওয়াঘ অভিনীত ছবিটি ভারতের বক্স অফিসে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি।

প্রথম উইকএন্ডে ৩৪ কোটি রুপি আয় করে ভালো সারা পেলেও সোমবার থেকেই ছবিটির আয় কমতে শুরু করে। ওই দিন আয় প্রায় ৭০ শতাংশ কমে দাঁড়ায় ৩ দশমিক ৮৫ কোটি রুপিতে। মঙ্গলবার কিছুটা উন্নতি হলেও বুধবার ও বৃহস্পতিবার আবারও আয় কমে যায়।

বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ছবিটি ২ দশমিক ৬০ কোটি রুপি নেট আয় করেছে। এতে প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৫৫ কোটি রুপি।

মুক্তির আগে ধারণা করা হয়েছিল, আলিয়া ভাটের ‘রাজি’ ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ‘আলফা’। তবে এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি।

এদিকে নতুন মুক্তি পাওয়া ‘ধামাল ৪’-এর কারণে ‘আলফা’র শো সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে অন্তত ১০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপি গ্রস আয় না করলে ছবিটির লাভের মুখ দেখা কঠিন হবে। কমে যাওয়া শো ও নেতিবাচক রিভিউও সেই পথকে আরও কঠিন করে তুলেছে।

উদয় চোপড়ার গল্পে নির্মিত ও শিব রাওয়াল পরিচালিত ‘আলফা’য় আলিয়া ও শর্বারী ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন ঋত্বিক রোশন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App