×

বলিউড

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং রাশমিকার, নতুন রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং রাশমিকার, নতুন রেকর্ড

ফাইল ছবি

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সহায়তা ছাড়াই পানির নিচে দীর্ঘ ও জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন এই অভিনেত্রী।

নির্মাতাদের দাবি, এটি বড় পরিসরে নির্মিত ভারতের প্রথম নারীকেন্দ্রিক আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স, যা ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে পারে।

সিনেমাটির ঘোষণা থেকেই রাশমিকার নতুন রূপ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমায় পরিচিত এই অভিনেত্রীকে এবার দেখা যাবে একজন যোদ্ধার চরিত্রে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া নির্মাতাদের তথ্য অনুযায়ী, ‘মাইসা’য় রাশমিকার চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।

নির্মাতাদের ভাষ্য, পানির নিচের এই লড়াইয়ের দৃশ্য শুধু সিনেমার একটি অংশ নয়, পুরো গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। আধুনিক প্রযুক্তি, বিশেষ স্টান্ট কোরিওগ্রাফি এবং দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে দৃশ্যটি ধারণ করা হয়েছে। গভীর পানির নিচে এমন একটি অ্যাকশন সিকোয়েন্স নির্মাণে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়। প্রতিটি শট যেন বাস্তবসম্মত হয়, সে জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে রাশমিকাকে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, পুরো দৃশ্যের শুটিংয়ে তিনি কোনো বডি ডাবলের সাহায্য নেননি। টানা দুই দিনের শুটিংয়ে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে দৃশ্যটির কাজ শেষ করেন তিনি।

পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন; কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য নেননি।

দীর্ঘ সময় পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণ, ভারী পোশাক পরে চলাফেরা এবং জটিল অ্যাকশন কোরিওগ্রাফি অনুসরণ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তবু দৃশ্যটির বাস্তবতা বজায় রাখতে নিজের স্টান্ট নিজেই করেছেন রাশমিকা। শুটিং শেষে সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’

প্রযোজনা সংস্থার দাবি, ভারতের সিনেমায় নারীপ্রধান গল্পে এত বড় পরিসরে আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য আগে নির্মিত হয়নি। তাদের বিশ্বাস, ‘মাইসা’র এই সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমার জন্য নতুন মানদণ্ড তৈরি করবে। শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, একজন নারী চরিত্রকে কেন্দ্র করে এত বড় অ্যাকশন আয়োজন দর্শকদের জন্যও নতুন অভিজ্ঞতা হবে। ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা।

সম্প্রতি বলিউডের ‘ককটেল ২’-এ শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি তেলেগু সিনেমা ‘রনাবালি’ নিয়েও কাজ করছেন। সেখানে তার সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই

এসডিজি-আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে

ডেপুটি স্পিকার এসডিজি-আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে

মুজিববর্ষ উদযাপনে কত খরচ হয়েছিল

সংসদে জানালেন অর্থমন্ত্রী মুজিববর্ষ উদযাপনে কত খরচ হয়েছিল

শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App