×

বলিউড

স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মাঝে রহস্যময় পোস্ট সালমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:২১ পিএম

স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মাঝে রহস্যময় পোস্ট সালমানের

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে ফের জোরালো হয়েছে আলোচনা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ভক্তের দাবি, আগের তুলনায় তাঁকে অনেকটাই রোগা, ক্লান্ত ও নীরব মনে হয়েছে। এই গুঞ্জনের মধ্যেই একটি রহস্যময় পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা মন্তব্য শুরু হয়। অনেকেই বলেন, একসময়কার পেটানো গড়ন ও সিক্স প্যাক অ্যাবস যেন হারিয়ে গেছে। কারও মতে, অভিনেতার ওজনও অস্বাভাবিকভাবে কমে গেছে।

ভিডিওটি দেখে অনেক ভক্ত উদ্বেগ প্রকাশ করলেও অন্য একটি অংশের দাবি, কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কারও স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এ বিষয়ে এখন পর্যন্ত সালমান খানের নতুন কোনো শারীরিক সমস্যার তথ্যও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।

আরো পড়ুন : আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা

এর আগেও আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সালমানকে দেখে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন গুঞ্জন ছড়ায়, তিনি নাকি অসুস্থ হলেও চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে রাজি নন। পরিবারের পরামর্শ উপেক্ষা করে তিনি নিজের চলমান সিনেমার কাজ শেষ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, এমন দাবিও উঠে আসে।

এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি পোস্ট করেন সালমান খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর কেমন আছে?)

এই সংক্ষিপ্ত বার্তাই ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অনেকের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে চলা গুঞ্জনেরই পরোক্ষ জবাব দিয়েছেন অভিনেতা। আবার কেউ কেউ মনে করছেন, এটি ছিল ভক্তদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের একটি প্রচেষ্টা।

পোস্টটি প্রকাশের পর সালমানের ভক্তরা তাঁর সুস্বাস্থ্য কামনা করে অসংখ্য মন্তব্য করেছেন। পাশাপাশি ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, অতীতেও নিজের বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন সালমান খান। তবে সাম্প্রতিক ভিডিও ঘিরে ছড়িয়ে পড়া নতুন গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

প্রশ্ন রিজভীর খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

মাটির নিচে শূন্যতা, বদলে যাচ্ছে প্রাচ্যের ভেনিস বরিশালের মানচিত্র !

মাটির নিচে শূন্যতা, বদলে যাচ্ছে প্রাচ্যের ভেনিস বরিশালের মানচিত্র !

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App