×

বলিউড

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

ছবি : সংগৃহীত

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে বিক্ষোভে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। 

সোমবার (২০ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে গিয়ে প্রাথমিক বিশ্রামের ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর বলিউড হাঙ্গামা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অসুস্থ বোধ করলে উপস্থিত ব্যক্তিরা শাবানা আজমিকে দ্রুত সরিয়ে নিয়ে যান। এ সময় বিক্ষোভস্থলে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খুলে দেওয়ার অনুরোধ জানান। পরে তাকে নিরাপত্তা কক্ষের পাশে বসিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

জানা গেছে, সিজেপির অনশনরত নেতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে রোববার থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তরে অবস্থান করছিলেন শাবানা আজমি।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

বিক্ষোভে অন্যান্য বলিউড তারকার অনুপস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শাবানা আজমি বলেন, সব সময় শুধু চলচ্চিত্র অঙ্গনের মানুষের দিকেই কেন প্রশ্ন তোলা হয়? শিল্পপতি বা ব্যবসায়ীদের বিষয়ে তো একই ধরনের প্রশ্ন ওঠে না। তারকাদের ঘিরে অতিরিক্ত আলোচনায় আন্দোলনের প্রকৃত ইস্যু আড়ালে পড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সিজেপির চলমান আন্দোলনে শাবানা আজমির পাশাপাশি অভিনেত্রী স্বরা ভাস্কর এবং অভিনেতা প্রকাশ রাজও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App