×

বলিউড

এবার শিক্ষার্থীদের পাশে আলিয়া, পক্ষে বলিউডের একঝাঁক তারকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

এবার শিক্ষার্থীদের পাশে আলিয়া, পক্ষে বলিউডের একঝাঁক তারকা

ছবি: সংগৃহীত

দিল্লির রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন বলিউডের প্রভাবশালী তারকারা। পুলিশের কঠোর অভিযানের নিন্দা জানিয়ে আলিয়া ভাটসহ একাধিক অভিনেতা-অভিনেত্রী শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, পূজা ভাট ও শাবানা আজমির মতো তারকারা সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? যা জানালেন ইসি

জুলাইয়ের শুরু থেকেই নিট পরীক্ষার দুর্নীতি এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের সম্মুখভাগে রয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচু।

শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শিক্ষার্থীদের সাহস আমাকে নম্রতা শিখিয়েছে। ওদের সংকল্প আমাদের সবার সামনে এমন এক আয়না তুলে ধরেছে, যা আমাদের ভাবতে বাধ্য করে—দেশের মূল উত্তরাধিকার ও আগামী ভবিষ্যৎ যাদের হাতে সমর্পিত, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আলিয়া আরও বলেন, ‘আমার এই সংহতি দেশের শিক্ষার্থীদের জন্য। কারণ, দেশের ভবিষ্যৎ ওদের হাতেই। জয় হিন্দ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App