×

বলিউড

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্ক্রিনশটটি ভুয়া। শাহরুখ খান তার কোনো ভেরিফায়েড সামাজিক মাধ্যমে এ ধরনের কোনো বার্তা দেননি।

ভাইরাল হওয়া ভুয়া স্ক্রিনশটটিতে দাবি করা হয়, শাহরুখ খান আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে লিখেছেন—তারা বই, কলম ও গলার আওয়াজে আসল শক্তি দেখিয়েছে এবং এই লড়াই শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থার জন্য। তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে আছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।

সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন শাহরুখ খান হয়তো চলমান ইস্যুতে নীরবতা ভেঙেছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, শাহরুখ খানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। মূলত তার নামে পরিচালিত একটি অনুরাগী অ্যাকাউন্ট (ফ্যান পেজ) থেকে আন্দোলন সম্পর্কিত বিষয় শেয়ার করা হচ্ছিল, যা থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। বাস্তবতা হলো, দিল্লির এই আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য করেননি।

উল্লেখ্য, ভারতে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী 'চলো সংসদ' পদযাত্রায় অংশ নেন। 

শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা; যারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাজপথে কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App