×

বলিউড

২৫ বছর পর একসঙ্গে কারিনা-বানসালি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

২৫ বছর পর একসঙ্গে কারিনা-বানসালি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর এবার একই প্রযোজনায় কাজ করতে পারেন বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী কারিনা কাপুর খান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আড়াই দশক ধরে চলা পেশাগত দূরত্ব ভুলে বানসালির নতুন প্রযোজনায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কারিনা।

জানা গেছে, বানসালির প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন ছবিতে নায়িকা হিসেবে কারিনাকে নিতে আগ্রহী নির্মাতা। ছবিটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা ধনুশের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০০০-এর দশকের শুরুতে বানসালি তার আলোচিত চলচ্চিত্র 'দেবদাস'-এর জন্য অভিনেত্রী নির্বাচন করছিলেন। সে সময় কারিনা কাপুরেরও লুক টেস্ট নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত পার্বতী (পারো) চরিত্রে নির্বাচিত হন ঐশ্বরিয়া রায় বচ্চন।

সেই সময় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই সিদ্ধান্তে কারিনা হতাশ ও উপেক্ষিত বোধ করেছিলেন। এরপর তিনি আর বানসালির সঙ্গে কাজ করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন - এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে বলিউডে প্রচলিত ছিল। যদিও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে স্পষ্টভাবে কিছু বলেননি।

পরে বানসালির 'গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা' ছবির জন্যও কারিনার নাম আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত তিনি ছবিটি করেননি। সে সময় শিডিউলজনিত ব্যস্ততাই এর কারণ বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন ছবিটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পি এস মিত্রন। এর আগে তিনি 'ইরুম্বু থিরাই', 'হিরো' এবং 'সর্দার' পরিচালনা করেছেন।

বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে নভেম্বর থেকে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে এবং ২০২৭ সালের জানুয়ারিতে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে কারিনা কাপুর খান কিংবা সঞ্জয় লীলা বানসালির পক্ষ থেকে এখনো এ প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App