×

বলিউড

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

ছবি : সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুনীল দর্শন দাবি করেছেন, তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের প্রভাব অক্ষয় কুমারের পারিবারিক জীবনেও পড়েছিল। এমনকি একসময় অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সুনীল দর্শন ২০০৫ সালের সিনেমা ‘বরসাত’-এর প্রসঙ্গ তুলে ধরেন। ছবিটির জন্য অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি গানের শুটিংও করা হয়েছিল। তবে কয়েক মাসের বিরতির পর শুটিং পুনরায় শুরু করার সময় অক্ষয় তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন বলে জানান নির্মাতা।

সুনীল দর্শনের ভাষ্য, তখন প্রায় ১০০ সদস্যের শুটিং ইউনিট প্রস্তুত ছিল। ফলে তার পক্ষে শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব হয়নি। একই সময়ে অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ছিল।

পরিস্থিতি বিবেচনায় দুজনকে আর একসঙ্গে কাস্ট না করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সুনীল। তার দাবি, তারা একসঙ্গে কাজ চালিয়ে গেলে অক্ষয়ের পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারত।

সুনীল বলেন, একজন বিবাহিত অভিনেতার নিজের পারিবারিক জীবনের প্রতি বেশি দায়িত্বশীল থাকা উচিত। প্রিয়াঙ্কা তখন অবিবাহিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছবিতে রাখার সিদ্ধান্ত নেন তিনি। পরে অক্ষয় কুমারের পরিবর্তে ববি দেওলকে ‘বরসাত’-এ নেওয়া হয়।

এর আগে অক্ষয়-প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন নিয়ে সুনীল দর্শন আরও বিস্ফোরক দাবি করেছিলেন। তার ভাষ্য, এ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার পর অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না একসময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

সুনীলের দাবি, টুইঙ্কেল নিজেও অভিনেত্রী ছিলেন এবং বলিউডের ভেতরের নানা বিষয় সম্পর্কে তার ভালো ধারণা ছিল। তাই স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে কী ধরনের আলোচনা চলছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন বলে মন্তব্য করেন নির্মাতা।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন সুনীল দর্শন। ‘আন্দাজ’ সিনেমার সময় প্রথম প্রিয়াঙ্কাকে দেখার পর তিনি খুব একটা প্রভাবিত হননি বলে জানান। তবে পরবর্তীতে অভিনেত্রীর কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা তাকে মুগ্ধ করে।

সুনীলের ভাষ্য, সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত নাচের অনুশীলন ও শুটিং চালিয়ে যেতেন প্রিয়াঙ্কা। এমনকি কাজ করতে গিয়ে তার পায়েও আঘাত লেগেছিল। নির্মাতা অভিনেত্রীকে কিছুটা ‘দুষ্টু ও নাটুকে’ বলেও উল্লেখ করেন।

এদিকে বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সফল প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে এস এস রাজামৌলির ‘বারানসী’ সিনেমায় দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। সুনীল দর্শনের পুরোনো মন্তব্য নতুন করে সামনে আসায় অক্ষয়-প্রিয়াঙ্কার সেই অধ্যায় নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুহিনূর হত্যা মামলায় আট আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কুহিনূর হত্যা মামলায় আট আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App