শত পুরুষের সামনে পোশাক খুললেন অভিনেত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তাঁর দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে একটি সাহসী দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা তাঁর নিজের শরীর ও আত্মবিশ্বাস সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০০৪ সালের সিনেমা ‘তুমসা নেহি দেখা’-র ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটির শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন দিয়া। তিনি জানান, ওই গানের একটি দৃশ্যের জন্য সেটে শত শত পুরুষের সামনে প্রায় অন্তর্বাস পরিহিত অবস্থায় শুট করতে হয়েছিল তাঁকে।
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে দিয়া বলেন, হায়দরাবাদের একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠার কারণে নিজের শরীর ও চেহারা নিয়ে তাঁর মধ্যে শুরুতে এক ধরনের সংকোচ ছিল। কিন্তু ওই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা তাঁর সেই দ্বিধা অনেকটাই কাটিয়ে দেয়।

দিয়ার ভাষ্য, একজন অভিনেত্রীর জন্য সেটে এত মানুষের সামনে এমন দৃশ্যে অভিনয় করা সহজ ছিল না। তবে শুটিংয়ের সময় তিনি উপলব্ধি করেন, চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হলে নিজের ভয় ও সংকোচ কাটিয়ে ওঠাও অভিনয়ের একটি অংশ।
অভিনেত্রী জানান, ওই অভিজ্ঞতা তাঁকে নিজের শরীর সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। একই সঙ্গে একজন শিল্পী হিসেবে নিজের সীমাবদ্ধতা ও ভয় জয় করার সাহসও পেয়েছেন তিনি।

দিয়া আরও জানান, শুটিং সেটের পরিবেশ তাঁর জন্য নিরাপদ ছিল। কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টসহ পুরো টিম সহযোগিতা করায় তিনি স্বস্তি বোধ করেছিলেন।
তাঁর মতে, ক্যারিয়ারের শুরুর দিকে নেওয়া এসব চ্যালেঞ্জিং সিদ্ধান্তই পরবর্তী সময়ে তাঁকে অভিনয়শিল্পী হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেছে। দীর্ঘ অভিনয়জীবনে এসব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি।

অনুরাগ বসু পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত ‘তুমসা নেহি দেখা’ সিনেমায় দিয়া মির্জার বিপরীতে অভিনয় করেন ইমরান হাশমি। সিনেমাটিতে আরও ছিলেন অনুপম খের ও পূজা ভাট। ছবিটি হলিউডের ‘প্রিটি ওম্যান’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল।

সিনেমাটিতে এক বিত্তশালী যুবক ও বার ড্যান্সারের প্রেমের গল্প তুলে ধরা হয়। ছবিটির গান ও অভিনয়ের পাশাপাশি দিয়ার সেই সাহসী উপস্থিতিও সে সময় দর্শকদের নজর কেড়েছিল।
